চয়ন মল্লিকের বহিষ্কারাদেশ প্রত্যাহরসহ কয়েকটি দাবিতে বৃহস্পতিবার দুপুরে বিভাগের সভাপতি বরাবর স্মারকলিপি দিয়েছেন শিক্ষার্থীরা।
অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে স্থগিত পরীক্ষা নেওয়ার ব্যবস্থা, স্বল্প সময়ে সেমিস্টার পরীক্ষার ফলা প্রকাশ, নিঃশর্তে চয়নের বহিষ্কারাদেশ প্রত্যাহার, বিভাগীয় সমিতির নিয়ন্ত্রণ ছাত্রদের উপর ছেড়ে দেওয়া, সেমিনার রুমে কম্পিউটার ও প্রজেক্টরের ব্যবস্থা।
সোমবার থেকে ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করছেন।
শিক্ষার্থীরা জানান, চলতি বছরের ৩১ মে এক শিক্ষককে গালিগাল করার অভিযোগে এমএ শেষ সেমিস্টারের শিক্ষার্থী চয়ন মল্লিককে প্রথম সেমিস্টারের পরীক্ষা চলাকালে একাডেমি ও হল থেকে সাময়িকভাবে বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এরপর থেকে ইংরেজি বিভাগের মাস্টর্সের শিক্ষার্থীরা চয়ন মল্লিককে পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়ার দাবিতে প্রথম সেমিস্টারের পরীক্ষা বর্জন করেন। পরে ইংরেজি বিভাগের একাডেমিক কমিটি শিক্ষার্থীদের অনুপস্থিত দেখিয়ে এ পরীক্ষা নেওয়া হবে না বলে সিদ্ধান্ত নেয়।
এর প্রেক্সিতে গত সেমবার থেকে ইংরেজি বিভাগের এমএ শেষ সেমিস্টারের শিক্ষার্থীরা চয়নের বহিষ্কারাদেশ প্রত্যাহার ও স্থগিত পরীক্ষা নেওয়ার দাবিতে ক্লাস বর্জন করে অবস্থান কর্মসূচি শুরু করেন।
পরদিন মঙ্গলবার ইংরেজি বিভাগের একাডেমিক কমিটি এক বিজ্ঞপ্তিতে একাডেমির পরিবেশ বিঘ্নিত করা এবং অন্যকে প্ররোচনা দেওয়ার অভিযোগ তুলে এমএ দ্বিতীয় সেমিস্টারের ছাত্র জাবির আহমেদ, আব্দুল্লাহ আল নোমান, মাহাবুবুর রহমান রোমান, মনিরা ইয়াসমিন, সজল সরকার, আজাদ আলী ও মাসুদরানার ক্লাস ও পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত নেয়।
শিক্ষার্থী মাহাবুবুর রহমান রোমান বলেন, “আমাদের দাবি না মানা পর্যন্ত ক্লাস বর্জন কর্মসূচি অব্যাহত থাকবে।”
ইংরেজি বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ আশিকুজ্জামান ভূইয়া বলেন, “শিক্ষার্থীদের স্মারকলিপি পেয়েছি। স্মারকলিপিতে তারা চয়নের বহিষ্কারাদেশ প্রত্যাহারসহ বেশকিছু অযৌক্তিক দাবি করেছে।
“শিক্ষার্থীদের ক্লাসে ফিরিয়ে আনার জন্য আমরা সব ধরনের চেষ্টা অব্যাহত রেখেছি। শিক্ষার্থীরা আমাদের কোনো প্রকার কো-অপারেশন করছে না। এ পথ ছেড়ে ক্লাসে গিয়ে নিয়মিত ক্লাস করলে তাদের সমস্যার দ্রুত সমাধান হবে।”
বিভাগের সমানে বসে মিছিল দিয়ে তারা অন্যান্য বিভাগের ক্লাসের ক্ষতি করছেন বলেও তিনি দাবি করছেন।

No comments:
Post a Comment